ঢাকাকে সবুজ করতে বাড়ির ছাদে বাগান করা বান্ছনীয়
বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকাঃ ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে বাড়ির ছাদে বাগানের কোনো বিকল্প নেই।কার্বন নিঃসরণ, ঘনবসতি, উচ্চ দালানকোঠা, এয়ার কন্ডিশনের অতিরিক্ত ব্যবহার ঢাকার প্রকৃতি ও প্রতিবেশের যে পরিমাণ ক্ষতি করছে তা পূরণের একটা বড় পথ বাড়ির ছাদে বাগান।এমনকি পরিবারের সারা বছরের ফল ও শাকসবজির চাহিদাও মেটানো সম্ভব এই ছাদ কৃষির মাধ্যমে।ঢাকার সবুজ বৃদ্ধিতে এই ছাদ কৃষি আপরিসীম ভূমিকা পালন করবে।আমরা কয়েকজন বাগান মালিকের সাথে কথা বলেছি এবং জেনেছি তিনি তার পরিবারের জন্য প্রতিদিনকার শাকসবজি ও ফলমূল ছাদেই চাষ করছেন।
তাছাড়া, ঢাকা শহরের বাড়িগুলোর ক্ষেত্রে প্রায় দ্বিগুণ ডেড লোড (চাপ ধারণ ক্ষমতা) সম্পন্ন করে স্থাপন করা হয়ে থাকে। এছাড়া থাকে লাইভ লোড ক্ষমতা। তাই বাগানের অতিরিক্ত চাপের জন্য কাঠামোগত কোনো ক্ষতির সম্ভাবনা নেই এখানকার বাড়িগুলোতে। অপরদিকে, ইটের উপর থাকা ছাদের অংশে রোদ পড়লে বাড়তি চাপ না থাকায় এর ভেতরের রডগুলো সংকুচিত-প্রসারিত হয় এবং সেখানে ফাটলের সৃষ্টি হয়। এক্ষেত্রে বাগানের বাড়তি চাপ এবং সরাসরি রোদ পড়তে না দেওয়ায় এমন ফাটলের সম্ভাবনা আর থাকে না। এটাই হলো ছাদে বাগানের ফলে বাড়ির কাঠামোগত উপকারিতার একটা বড় দিক।
ঢাকাকে সবুজ করার জন্য প্রথমেই দরকার জনসচেতনতা ও জনসম্পৃক্ততা। ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে বাড়ির ছাদে বাগানের কোনো বিকল্প নেই। তাই সিটি করপোরেশনের উচিত বাধ্যতামূলক বাড়ির ছাদে বাগান ব্যবস্থা চালু করতে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও প্রকল্প গ্রহণ।
(আর,কে/২২মার্চ,২০১৭)



