নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিএনপির কালো পতাকা প্রদর্শনে পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলার বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি জেলখানা মোড় হয়ে শহরের দিকে যাবার পথে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে এক প্রতিবাদ সভায় খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ সভাপতি ও সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকি, সহ সভাপতি ফয়জুল হক, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহাজান মল্লিক, জেলা মহিলা দলে সভাপতি এড. উম্মে ছালমা মায়া, জেলা মৎসদলের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ।
প্রতিবাদ সভায় খায়রুল কবির খোকন বলেন, আমরা বর্তমানে নিজ দেশে পরবাসীর মত জীবন যাপন করছি। বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললে দেশে কোন গণতন্ত্র নেই। পুলিশ আজ বিএনপির নেতা কর্মীদেও টুটি চেয়ে ধরছে। তিনি গত শনিবার বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শনের সময় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলালের টুটি চেপে ধরে টেনে হিছড়ে আটক করে নিয়ে যাবার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সরকার বিএনপি এবং এর দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে কুট-কৌশল করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে ৫ জানুয়ারীর মত নির্বাচন দেখিয়ে আবারও ক্ষমতায় যেতে চায়। দেশের সাধারণ জনগণ সরকারে চক্রান্ত ধওে ফেলেছে। তাই দেশে আর ৫ জানুয়ারীর মত আর একটি নির্বাচন হতে দিবেনা। যেকোন মূল্যে বিএনপি এদেশের জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করবে।
(এসএইচআর/এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮)



