৯০তম অস্কার: সেরা পার্শ্ব অভিনেতা স্যাম রকওয়েল
বিনিয়োগবার্তা ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননা একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯০তম আসরে সেরা পার্শ্ব অভিনেতা হলেন স্যাম রকওয়েল। মার্টিন ম্যাকডোনা পরিচালিত ‘থ্রি বিলবোর্ডস আউসাইড এবিং, মিসৌরি’ ছবিতে পুলিশ কর্মকর্তা জেসন ডিক্সন চরিত্রে অভিনয়ের জন্য এ সম্মাননা পেলেন তিনি। ৪৯ বছর বয়সী মার্কিন এ অভিনেতা এবারই প্রথমবারের মতো অস্কার জিতলেন।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কারের আয়োজন। জিমি কিমেল এবারের অস্কার উপস্থাপনা করছেন।
রকওয়েল ছাড়াও এ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন উইলেম ড্যাফো (দ্য ফ্লোরিডা প্রজেক্ট), উডি হ্যারেলসন (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), রিচার্ড জেনকিন্স (দ্য শেপ অব ওয়াটার), ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড)।
অস্কারের আগে একই কাজের স্বীকৃতি হিসেবে রকওয়েল গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, বাফটা ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জেতেন।
(এমআইআর/ ০৫ মার্চ ২০১৮)



