মূল্য সংবেদনশীল তথ্য নেই বিডি ল্যাম্পসের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভু্ক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিডি ল্যাম্পসের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবস অস্বাভাবিকহারে বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৮ ফেব্রয়ারি এ শেয়ারের দর ছিলো ১৮৮.৮০ টাকা। আর ৫ মার্চ এ শেয়ারের লেনদেন হয়েছে ২১৩.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৪০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।

(এমআইআর/ ০৬ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)