নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ ২জন নিহত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে স্কুল শিক্ষিকা ফাতেমাতুজ্জুহরা ও বশির মিয়া (২৮) নামে ২জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টয় সদর উপজেলার বাদুয়ারচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকা ফাতেমাতুজ্জুহরা নরসিংদী সদর উপজেলার পঞ্চবটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পুরানপাড়া এলাকার বাসিন্দা অপর নিহত ব্যাক্তি বশির মিয়া রায়পুরা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্মী সূত্রে জানা যায়, রায়পুরা থেকে একটি বালুবাহী ট্রাক নরসিংদীর দিকে আসার পথে বাদুয়ারচর ব্রিজ এলাকায় এলে নরসিংদীর আরশীনগর থেকে রায়পুরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী শিক্ষিকা ফাতেমাতুজ্জুহরা নিহত হয়। এ ঘটনায় সিএনজির অপর যাত্রী বশির মিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে  নিয়ে যাবার পরামর্শ দেয়। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে । তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে।

(এসএইআর/এসএএম/ ০৬ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)