জয় বাংলা কনসার্ট ২০১৮-এর ইন্টারনেট সহযোগী ‘আমরা’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)-এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। তরুণ ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জ্বল রাখার জন্যই এই আয়োজন।
সিআরআই-এর তথ্য অনুযায়ী, জয় বাংলা কনসার্ট ২০১৮ তে আটটি গানের দল অংশ নেবে। দলগুলো হলো আর্টসেল, আর্বোভাইরাস, চিরকুট, ক্রিপটিক ফেইট, পাওয়ার সার্জ, লালন, শূন্য ও নেমেসিস।
বরাবরের মতোই এই অনুষ্ঠানে সবার জন্য উচ্চগতির ওয়াইফাই ও ইন্টারনেট সেবা দিচ্ছে ‘আমরা’। এর মাধ্যমে তরুণ প্রজন্মের ক্ষমতায়নে ও বাংলাদেশের গৌরবান্বিত অতীতের সঙ্গে তাদের সম্পৃক্ত করতে ‘আমরা’র অঙ্গীকার পুনর্ব্যক্ত হলো।
আমাদের জাতির পিতার ঐতিহাসিক ভাষণ স্মরণে আয়োজিত অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ‘আমরা’ চিরগর্বিত ও অনুপ্রাণিত। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ০৮ মার্চ ২০১৮)



