নরসিংদীতে বিএনপির অবস্থান ধর্মঘট পালিত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজার প্রতিবাদে এবং মুক্তির দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে অবস্থান ধর্মঘট পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি, সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সহ সভাপতি, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, সহ সভাপতি এড. আব্দুল বাছেদ, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, স্বেচ্চাসেবক দলের সভাপতি কবির আহমেদ,সাধারণ সম্পাদক ওসমান মোল্লা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন , বর্তমান সরকার এমন ভাবে দেশে পরিচালনা করছে যে তাদের দেশের জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই। এদেশে আজ সাধারণ মানুষের বাক স্বাধীনতা নেই। দেশের মানুষের মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে।  বর্তমান সরকারের মন্ত্রীরা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিব্বি মন্ত্রীত্ব চালিয়ে যাচ্ছে। অথচ মিথ্যা মামলায় এ দেশের তিনবারের সাবেক প্রধান মন্ত্রীকে সাজা দিয়ে জেলে ডুকিয়ে আবারও ৫ জানুয়ারীর মত আর একটি নির্বাচন করার পায়চারা করছে এ সরকার। কিন্তু এদেশের মানুষ তাদের এ পরিকল্পনা সফল হতে দিবেনা । এদেশের মানুষ আজ বিএনপির সাথে আছে। বিএনপি দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনবে।

তিনি গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ মানববন্ধনে গোয়েন্দা পুলিশের নগ্ন হামলার তীব্র নিন্দা জানান।

(এসএইচআর/এসএএম/ ০৮ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)