নারী উদ্যোক্তা বিনিয়োগের ৩ কোটি টাকা দিল ইসলামী ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহক হাবীব ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী জোসনা রহমানকে ব্যাংকের পক্ষ থেকে নারী উদ্যোক্তা বিনিয়োগের ৩ কোটি টাকার চেক তুলে দেন  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৮ উপলক্ষে ৮ মাচর্, বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিমসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের  নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১০ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)