ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা ২২ মার্চ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ২২ মার্চ অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্র্যাক ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ২২ মার্চ, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

(এমআইআর/ ১৪ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)