বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে চিকিৎসা দিবে বিএসএমএমইউ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে।

দিবসটি উপলক্ষে এ দিন বিশ^বিদ্যালয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে।
আগামী ১৭ মার্চ সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।
এর আগে ওই দিন সকাল সাড়ে ৭ টায় বিশ^বিদ্যালয়ের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনকের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালনসহ বাদ জোহর এ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

(এমআইআর/ ১৪ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)