কাঠমান্ডু রুটে ইউএস-বাংলার ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিমান দুর্ঘটনায় অর্ধশত আরোহী নিহত হওয়ার পর ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বুধবার সাংবাদিকদের একথা জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক (জিএম) কামরুল ইসলাম।
কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ রাখলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটটি গত সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অর্ধশত আরোহী নিহত হন। এই দুর্ঘটনায় বিমানের পাইলটসহ চার কেবিন ক্রুর সবাই নিহত হন।
চার বছর আগে যাত্রা শুরু করা বিমান সংস্থাটি অভ্যন্তরীণ রুটের পাশাপাশি কলকাতা, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, মাসকাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে।
(এসএএম/ ১৪ মার্চ ২০১৮)



