আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার ব্যাংকিং পার্টনার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৫ মার্চ ২০১৮ আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় তিন দিনব্যাপি আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকিং পার্টনার হিসেবে সম্মাননা পেল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানকে এ সম্মাননা স্মারক প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান  রাঙ্গাঁ, এমপি।

এসময় পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মাফরূহা সুলতানা উপস্থিত ছিলেন।

পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ারস্ এন্ড এক্সিবিশনস্ প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ মেলা আয়োজন করে। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৬ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)