ভরি প্রতি স্বর্ণের দাম কমলো এক হাজার ২৮২ টাকা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বাজারে সবধরনের স্বর্ণের দাম কমানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ২৮২ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি জানায়, আগামীকাল সোমবার (১৯ মার্চ) থেকে নতুন এ দর কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম কমানো হয়েছে বলে দাবি করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
(এসএএম/ ১৮ মার্চ ২০১৮)



