গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৯৭১ সালের গণহত্যায় শহীদ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু’আ মাহফিল সম্পন্ন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাবুদ পিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্বে) মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম ও মোঃ শামসুজ্জামান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল জব্বার। দু’আ-মুনাজাত পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকের শরী‘আহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান মোঃ শামসুল হুদা। অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, ব্যাংকের শীর্ষ নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

(শামীম/ ২৪ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)