স্পট মার্কেটে যাচ্ছে ডেল্টা ব্রাক হাউজিং ও নিটল ইন্স্যুরেন্স
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রেকর্ড ডেটের কারনে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি স্পট মার্কেট যাচ্ছে আগামী ২৭ মার্চ, মঙ্গলবার । কোম্পানি দুইটি হচ্ছে- ডেল্টা ব্রাক হাউজিং ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানি দুইটির লেনদেন স্থগিত রাখবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি দুইটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ, বৃহস্পতিবার। আর স্পট মার্কেটে যাচ্ছে ২৭ মার্চ। কোম্পানিগুলোর লেনদেন চলবে ২৮ মার্চ, বুধবার পর্যন্ত।
(এসএএম/ ২৫ মার্চ ২০১৮)



