স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ১৬তম এজিএম অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন পরিচালক মাহমুদা বেগম, হোসনে আরা বেগম, হাসনাত মোশাররফ, ফাহিম মোশাররফ, মো. কায়সার আহমেদ, শফিকুল হক তালুকদার ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন সরকার। সভায় ২০১৫ সালের আর্থিক বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি
(এসএএম/ ২৫ মার্চ ২০১৭)



