দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ট্যারিফ কমিশন ও রানার গ্রুপের সেমিনার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা এবং অ্যান্টি ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড মেজার্স বিষয়ে দেশীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি রানার গ্রুপের প্রধান কার্যালয়েে এক সেমিনারের আয়োজন করা হয়।
ট্যারিফ কমিশন ও রানার গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে কমিশনের সদস্য মোহাম্মদ রাশিদুল হাসান, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৫ মার্চ ২০১৭)



