ভিশন ইলেক্ট্রনিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গাজীপুরে হয়ে গেল ভিশন ইলেক্ট্রনিকসের পরিবেশক সম্মেলন। শনিবার কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ভিশনের টিভি, ফ্রিজ, ফ্যান, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক আয়রন, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক কেটলি, ইনডাকশন কুকার, রুটি মেকার ও এয়ারকুলারসহ বিভিন্ন পণ্যের দেড় হাজার পরিবেশক অংশ নেন।

এ সময় আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল, ভিশন ইলেক্ট্রনিকসের নির্বাহী পরিচালক প্রদীপ পোদ্দার, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (সেলস) ইসহাক জোয়ার্দ্দার, জনপ্রিয় অভিনেতা ও ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসান, অভিনেত্রী মৌসুমীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন জনপ্রিয় সংগীত শিল্পী হায়দার হোসেন।

এদিকে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ভিশন ফ্রিজের প্রডাকশন লাইনও পরিদর্শন করেন পরিবেশকরা।

 

 

(ইউএম/ ২৫ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)