নরসিংদীতে কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: কোটা সংস্কার দাবিতে সারা দেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে নরসিংদীতে সাধারণ ছাত্র-ছাত্রীরা গণপদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার জেলার সাধারণ ছাত্র-ছাত্রীরা এসকল কর্মসূচী পালন করে।

সকালে নরসিংদী সরকারি কলেজের তমালতলা থেকে ছাত্র-ছাত্রীরা এক বিশাল গণপদযাত্রা বের করে নরসিংদী প্রেসক্লাবে এসে শেষ হয়। এসময় ছাত্র-ছাত্রীরা প্রেসক্লাবে সামনে দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে  সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, শাহরিয়ার আহমেদ, শাহেন শাহ, সাদ্দাম হোসেন, এমদাদ প্রমূখ। এসময় বক্তারা চাকরি ক্ষেত্রে বিদ্যমান ৫৬% কোটা কমিয়ে ১০% নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে রোববার পর্যন্ত সাতবার সারাদেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে সাধারণ ছাত্র-ছাত্রী বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

(এসএইচআর/এসএএম/ ০৮ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)