ইনফরমেশন সার্ভিসের পরিচালনা পর্ষদ সভা ২২ এপ্রিল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২২ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
(এমআইআর/ ১৭ এপ্রিল ২০১৮)



