ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

২৬ মার্চ ২০১৭, রবিবার ব্যাংকের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

ব্যাংকের পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, মোঃ মিজানুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ সহ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ব্যাংকের পক্ষে ধানমন্ডির ৩২ নং রোডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি।

(শামীম/ ২৬ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)