ব্র্যাক ইপিএলের দেয়ালজুড়ে বিনিয়োগ শিক্ষা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে চলমান বিনিয়োগ শিক্ষাকে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে এবং এ শিক্ষাকে আরও বেগবান করতে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম স্ট্রেকহোল্ডার ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। এরই অংশ হিসাবে প্রতিষ্ঠানটির মতিঝিল শাখার সব কটি কাঁচের দেয়ালজুড়ে পুঁজিবাজারের বিভিন্ন ধারনা তুলে ধরা হয়েছে । এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ করে সফল হয়েছেন এমন সব ব্যক্তিদের অভিজ্ঞতা ও বিভিন্ন ধরনের নির্দেশনার বিবরণও তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠানটির দেয়ালে।
প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের কার্যক্রম দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের শিক্ষিত ও সচেতন করতে সহায়তা করবে।
সরেজমিনে ব্র্যাক ইপিএলের মতিঝিল অফিসে প্রবেশ করলে প্রথমেই চোখে পরে ‘A টু Z’ টার্মিনোলোজি অব ষ্টক মার্কেট’। অর্থাৎ এতে পূঁজিবাজার সংক্রান্ত কতিপয় শব্দ অর্থাৎ A থেকে Z পর্যন্ত এ্যালফাবেটিক্যাল অর্ডারে সংগাসহ সচিত্র সাজানো রয়েছে। তারপরই চোখে পরে পূঁজিবাজারে বিনিয়োগের উপকারিতা
সম্পর্কে একটি দেয়াল চিত্র।
এভাবে প্রতিষ্ঠানটির সবকটি দেয়ালে বিভিন্ন রকম তথ্য তুলে ধরা হয়েছে। এসবের মধ্যে- দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং স্বল্পমেয়াদী পিকুলেটিভ বিনিয়োগের পার্থক্য, পোর্টফোলিও ম্যানেজমেন্টের গ্রাফসহ বর্ননা, মিউচুয়া
ল ফান্ডে বিনিয়োগের উপকারিতা, স্টক, বন্ড ও মিউচুয়াল ফান্ডের পার্থক্য, বুলিশ এবং বিয়াশির মার্কেট বলতে কি বুঝায়, সম্পদ এবং মুনাফা বৃদ্ধিকরনের মধ্যে পার্থক্য প্রভৃতি রয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানিটির দেয়ালজুড়ে রয়েছে বিশ্ব পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলি। আরও রয়েছে গুজবের উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ না করা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা।
এছাড়াও প্রতিটি ট্রেড রুমের
একটি নাম দেয়া হয়েছে বিশ্বের বড় বড় মার্কেটের ইনডেক্সের নামানুসারে। যেমন : নাসডাক, নিক্কি, তাদাওল এবং গোল্ডম্যান স্যাকস ইত্যাদি।

ব্র্যাক ইপিএলের মতিঝিল অফিসে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রতিটি ট্রেডরুমে পূঁজিবাজার বিশেষজ্ঞ এবং বিশ্ববিখ্যাত বড় বড় বিনিয়োগকারীদের পূঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন মূল্যবান বক্তব্য তুলে ধরা হয়েছে। এছাড়া শেয়ার কেনা-বেচার সঠিক সময় অর্থাৎ কখন শেয়ার কেনা উচিত বা বিক্রি করা উচিত, এ সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে।
আরও রয়েছে বিনিয়োগকারীর পোর্টফোলিও কেমন হওয়া উচিত, পূঁজিবাজারে ফন্ডামেন্টাল, টেকনিকাল বা ইমোশোনাল এনালাইসিস কি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত, এমনকি বাজারের ক্রেতার আচরন কেমন হয়ে থাকে- এসবই বিনিয়োগকারীরা ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের মতিঝিল শাখা থেকে পেয়ে যাবেন।
এমনকি যারা পুঁজিবাজার নিয়ে কাজ করেন তাদের জন্যও দিকনির্দেশনা মুলক তথ্য রয়েছে। যেমন:- পূঁজিবাজারের বিক্রয় কৌশল, গ্রাহকের সেবা প্রদান, প্রশিক্ষন এবং পুঁজিবাজারের বিভিন্ন প্রোডাক্ট সংক্রান্ত তথ্য।
ব্র্যাক ইপএলের মতিঝিল শাখার ব্যবস্থাপক সৈয়দ ফজলে রাব্বী এ বিষয়ে বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর তুলনায় ব্যাক্তি পর্যায়ে বিনিয়োগকারীর সংখ্যা বেশি। কিন্তু সাধারন বিনিয়োগকারীরা প্রফেশনাল ফা
ন্ড ম্যানেজারদের মত দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন না। অধিকাংশ বিনিয়োগকারী নিজের আর্থিক অবস্থা, সঞ্চয়, বিনিয়োগের ক্ষেত্র বা এতদ সংক্রান্ত বিস্তারিত তথ্য না জেনে অনেক ক্ষেত্রে গুজবের উপর নির্ভর করে কিংবা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে বিনিয়োগের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। এসব বিবেচনায়ই আমাদের এই আয়োজন।
তিনি বলেন, পুঁজিবাজারে সফল বিনিয়োগকারী হওয়ার পূর্বশর্ত বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান অর্জন । এই মূলমন্ত্রকে সামনে রেখেই আমাদের মতিঝিল শাখা সাজানো হয়েছে। এখানে প্রবেশের পর একজন ব্যক্তি যেদিকে তাকাবেন সেদিকেই পূঁজিবাজার তথা অর্থবাজার সংক্রান্ত নানা তথ্য উপাত্ত দেখতে পাবেন। এত তাদের জ্ঞানের পরিধি যেমন বাড়বে, তেমনি এ বাজারে বিনিয়োগ করে তারা অনেক লাভবান হবেন।
জানতে চাইলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এম এ রহমান বলেন, সাধারন বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড
এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতবছরের ৮ই জানুয়ারি ২০১৭ ইং তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি জানান, উক্ত কার্যক্রমের সাথে একাত্ত্বতা প্রকাশ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বেশ কিছু বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক ইপিএল ষ্টক ব্রোকারেজ । এসবের মধ্যে – কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন শ্যেনী পেশার মানুষকে সম্পৃক্ত করে ‘বিনিয়োগের অ আ ক খ’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কাজে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। আর এরই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠানের মতিঝিল শাখার দেয়ালে বিনিয়োগ ও পূঁজিবাজারের বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের সিকিউরিটিজ ও ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে এ ধরনের আয়োজন এটিই প্রথম।
ব্র্যাক ইপিএলের সিইও বলেন, পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ন বিনিয়োগের ক্ষেত্র। তাই এ বাজারে বিনিয়োগের আগে এ সংক্রান্ত শিক্ষার কোন বিকল্প নাই। ব্র্যাক ইপিএল ষ্টক ব্রোকারেজ ব্যবসার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা এবং বিনিয়োগ শিক্ষার প্রতি সর্বদাই সচেতন। এছাড়া ব্র্যাক ইপএলর রয়েছে সুদক্ষ এনালাইসিস টিম। এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে একজন বিনিয়োগকারী সবদিক থেকেই লাভবান হতে পারেন।
(এমএস/এসএএম/ ১৬ এপ্রিল ২০১৮)



