যুক্তরাষ্ট্রে ‘মেথো কার্বামল’ রপ্তানি শুরু করেছে বেক্সিমকো ফার্মা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  যুক্তরাষ্ট্রে মেথো কার্বামল (৫০০ মি.গ্রা. ও ৭০০ মি.গ্রা.) রপ্তানি শুরু করেছে দেশের অন্যতম ঔষুধ প্রস্তুত ও রপ্তানীকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা লিমেটেড। এই ঔষুধের প্রথম চালানটি  গত ২১ এপ্রিল, ২০১৮ তারিখে পাঠানো হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় ঔষুধের বাজার যুক্তরাষ্ট্রে এটা বেক্সিমকো ফার্মার তৃতীয় ওষুধ।  এর আগে আগস্ট ২০১৬ তে কার্ভেডিলল এবং নভেম্বর ২০১৭ তে সোটালল নামের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে কোম্পানিটি।  মেথো কার্বামল অক্সিলিয়াম ফার্মাসিউটিক্যালস এর মাসেল রিলাক্সেনট ঔষুধ রবাক্সিন এর জেনেরিক সমতুল্য।

আইকিউভিআইএ এর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে মেথো কার্বামল এর বাজার প্রায় ২৩.৩৭ মিলিয়ন ইউএস ডলার।

এ প্রসংগে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, এমপি, বলেন “যুক্তরাষ্ট্রে তৃতীয় ওষুধ রপ্তানির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বাজারটিতে আমাদের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে।

‘যুক্তরাষ্ট্রে আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ এবং আমরা আশা করছি আগামী বছরগুলোতে বেক্সিমকো ফার্মার বড় বাজার হবে দেশটি। আন্তর্জাতিক বাজারে মান সম্পন্ন ওষুধ রপ্তানির মাধ্যমে দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে বেক্সিমকো সকল গ্রাহক ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট।’

বেক্সিমকো ফার্মা ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ঔষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে ইউএসএফডিএ কর্তৃক নিরীক্ষিত ও অনুমোদিত হয়। বর্তমানে কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। বেক্সিমকো ফার্মা ইউএসএফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অষ্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসিএবংটিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৪ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)