নরসিংদী জেলা বিএনপির প্রতিনিধি সভা সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেছেন, ‘বর্তমান সরকার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনের পরিকল্পনা করছে। বাংলাদেশের সাধারণ জনতা তা কখনো মেনে নিবেনা। দেশের জনগনকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব। বিএনপি সন্ত্রাসবাদ ও জ্বালাও পোড়াও আন্দোলনে বিশ্বাসী নয়। আন্দোলকে বেগবান করতে ঐক্যের বিকল্প নেই। বর্তমানে বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।’

বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি আযোজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।

বেগম সেলিমা রহমান নরসিংদী জেলা বিএনপি’র নেতকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার আহবান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ।

নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন মাস্টারের সঞ্চালনায় সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপি’ সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ সভাপতি ও সাবেক এমপি রোকেয়া আহম্মেদ লাকী, সহ সভাপতি  ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিন্টু, নরসিংদী শহর বিএনপি’ সভাপতি গোলাম কবির কামালসহ নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতিনিধি সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

(এসএএচিআর/এসএএম/ ২৬ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)