ডাচ বাংলা ব্যাংকের দিলকুশা শাখায় আগুন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীতে ডাচ বাংলা ব্যাংকের দিলকুশা শাখায় অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।’
(ইউএম/এসএএম/ ২৭ মার্চ ২০১৭)



