রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বিনিয়োগবার্তা ডেস্ক: রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা।

জানা যায়, শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

(এমআইআর/ ০৩ মে ২০১৮)


Comment As:

Comment (0)