চট্টগ্রাম চেম্বারের পরিচালক হলেন তরফদার রুহুল আমিন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) পরিচালক নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
সোমবার (০৭ মে) সিসিসিআই’র টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে তাকে পরিচালক নির্বাচিত করা হয়।
সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, তরফদার মো. রুহুল আমিনকে সিসিসিআইর বোর্ড সভায় টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে পরিচালক নির্বাচিত করা হয়েছে। আমরা আশা করি, তার মেধা, শ্রম ও আন্তরিকতায় দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
(এসএএম/ ০৮ মে ২০১৮)



