নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় সংবাদপত্র হকার নিহত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় কামাল (৫৬) নামে এক সংবাদপত্র হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত কামাল মিয়ার বাড়ী নরসিংদীর পলাশ উপজেলার তারগাঁও গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কামাল মিয়া নরসিংদী ভেলানগর থেকে সংবাদপত্র সংগ্রহ করে পলাশ উপজেলার পারুলিয়া এলাকায় তা বিলি করে। প্রতিদিনের মত সে শুক্রবার সকালে নরসিংদীর ভেলানগরে আসে এবং সংবাদপত্র নিয়ে সাইকেল যোগে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে কামাল মিয়ার মাথা থেৎলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খরর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।

(এসএইচআর/এসএএম/ ১২ মে ২০১৮)


Comment As:

Comment (0)