দাবী দিবস উপলক্ষে নরসিংদীতে ঐক্যন্যাপের মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, নারী নির্যাতন ও শিশু হত্যা, সড়ক দূর্ঘটনা, গ্যাস বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে দাবী দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঐক্যন্যাপ।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন ঐক্যন্যাপ’র প্রেসিডিয়াম সদস্য রঞ্জিত কুমার সাহা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্যন্যাপ’র নরসিংদী সদর উপজেলা সভাপতি চিত্ত রঞ্জন সাহা, শিবপুর উপজেলা সভাপতি খগেন্দ্র চন্দ্র রায়, রায়পুরা উপজেলা সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, বেলাব উপজেলা সভাপতি কাজী রফিকুল ইসলাম, পলাশ উপজেলা আহবায়ক বিজয় চন্দ্র বণিক, জেলা ঐক্যন্যাপ নেতা শহীদুল্লাহ খন্দকার, আলহাজ্ব মোহাম্মদ হানিফ মাষ্টার, অজিত কুমার সাহা, শ্রমিক নেতা জব্বার মিয়া প্রমূখ।
(এসএইচআর/এসএএম/ ১৫ মে ২০১৮)



