রমজান মাসে স্বাস্থ্য ঠিক রাখতে যা কিছু করণীয়
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগি আর রোজার কারণে জীবনযাপনে কিছুটা পরিবর্তন চলে আসে। ঘুম থেকে শুরু করে, খাওয়া-দাওয়া, অফিস-আদালত সব কিছুরই সূচি বদলে যায়। তাই এই সূচী বদলের সঙ্গে সঙ্গে আপনাকেও কিছু ব্যাপারে সচেতন হতে হবে। তাহলে স্বাস্থ্যও থাকবে সুন্দর।
তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করুন
রমজান মাসে ঘুমের রুটিনে পরিবর্তন আসে সবার আগে। রাতে ঘুমানোর কয়েকঘণ্টা পরেই আবার সেহরির করা উঠতে হয়। আবার সকালে ক্লাস-অফিস তো আছেই তাই সেহরির পর যে খুব বেশি ঘুমোতে পারবেন তাও না। কিন্তু কম ঘুম সারাটা দিন ধরেই আপনার মাঝে ঝিমুনি একটা ভাব চলে আসবে। আর তা প্রভাব ফেলবে আপনার কাজে। তাই রমজানে স্বাভাবিকের চেয়ে একটু আগেই ঘুমোতে চলে যান। ঘুম ভালো হলে সারা দিন ভালো কাটবে।
প্রোটিনযুক্ত, ভিটামিন সমৃদ্ধ খাবার খান
সেহরিতে কি খাবেন তা নিয়ে অনেক চিন্তা থাকে। অনেকে বাছ বিচার করে খান। সারাদিন না খেয়ে থাকতে হবে তাই যত পারি খেয়ে নিই এই ধারণা ভুল। পেটপুরে খাবেন অবশ্যই। তবে তা হতে হবে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ। এতে অল্পতেই ক্লান্ত লাগবে না। আর অবশ্যই বেশি করে পানি খেতে হবে।
ইফতারে হোক স্বাস্থ্যকর মেন্যু রাখুন
ইফতারে বেশিরভাগ সময় ভাজাপোড়া খাবার থাকে। সারাদিন পেট খালি থাকার পর ভাজাপোড়া যত খাবেন তাতে শরীরের জন্য ততই বিপদ। ভাজাপোড়া এড়িয়ে চলুন, চেষ্টা করুন ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার বেশি খেতে। এখন ফলের মৌসুম তাই প্রতিদিন ইফতারে ফলও খেতে পারেন। কোমল পানীয় ইফতারে না রেখে খেতে পারেন ফলের জুসও।
ধূমপান কম করুন
অনেক সময়ই দেখা যায়, রোজা রাখতে গিয়ে রাতে সাহরির আগ পর্যন্ত সারাদিনের পরিমাণ সিগারেট খেয়ে নিতে চায় অনেকেই। যাদের ধূমপানের অভ্যেস আছে তারা রমজানে এ বিষয়টি থেকে যতটা সম্ভব দূরে থাকুন। পারলে এ সুযোগে ধূমপান ছেড়ে দিন।
ধৈর্য্য ধারণ করুন
পেট খালি থাকলে মেজাজও নাকি গরম থাকে। তবে আপনার নিয়ত ঠিক থাকলে তা হবে না। অন্যের সঙ্গে আচরণে শীতলতা বজায় রাখুন। মানসিকতাকে চাপমুক্ত ও হালকা রাখুন।
অতএব, রমজানে আপনার লাইফস্টাইলটাকে একটি পাল্টে দিতে হবে নিজের ভালোর কথা ভেবেই। তবে সেহরি আর ইফতারের সময়সূচি ভালোভাবে জেনে রাখুন।
(কেএইচকে/এসএএম/ ১৯ মে ২০১৮)



