আর কতো বয়স হলে ‘বয়স্কভাতা’ পাবেন ফাতেমা বেগম

মো: শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী :  ‘ আর কত বয়স হলে বয়স্কভাতা পাবে’ এ প্রশ্ন নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের পশ্চিম পোড়াদিয়া গ্রামের বিধবা ফাতেমা বেগমের। বর্তমানে তার বয়স প্রায় ৮১ বছর।

স্বামী চান্দু মিয়াকে হারিয়ে বিধবা হয়েছেন অনেক বছর আগেই । স্বামীর মৃত্যুর পরে হতদরিদ্র ছেলেদের ঘরে ফাতেমা বোঝা হয়ে পরে।

বর্তমানে ফাতেমা বেগম বয়সের ভারে নূজ্য । চোখে কম দেখা ফাতেমা অন্যের সহযোগিতা ছাড়া  চলাফেরা করতে পারেনা। সরকারের বয়স্ক ভাতা চালুর পর থেকে অদ্যাবদি  ৮১ বছর বয়সেও কোনো বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতার কোনটাই পায়নি ফাতেমা ।

বৃদ্ধা ফাতেমা বেগম বলেন, ‘আমি বুড়া মানুষ, চোহে দেহিনা, বয়স্কভাতা পাইলে মরণের আগে ভালো অইতো।’

খোঁজ নিয়ে জানা গেছে, ফাতেমা বেগম পরম ধর্মপরায়ণ। সারাক্ষণ কোরআন শরীফ পাঠ করাই ছিল তাঁর কাজ। অনেক কষ্টে ছেলেদের সাথে দিনাতিপাত করছেন বৃদ্ধা ফাতেমা বেগম।

পাটুলি ইউপি চেয়ারম্যান ইফরানুল হক জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমার  জেনেছি।  ইতোমধ্যে বয়স্কভাতার জন্য তার নাম প্রস্তাব করে সমাজ সেবা অধিদপ্তরে পাঠিয়েছি।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইতোমধ্যে তিনি  বিষয়টি অবগত হয়েছেন এবং খুব শীঘ্রই এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

(এসএইচআর/ এসএএম/ ১৯ মে ২০১৮)


Comment As:

Comment (0)