পশ্চিমবঙ্গে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আসল নাম ফরিদা আক্তার পপি, কিন্তু উপমহাদেশের চলচ্চিত্র অঙ্গনে তিনি পরিচিত ববিতা নামেই।
ভারতের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম নজর কাড়েন দেশবরেণ্য এই অভিনেত্রী।
ছবিটি মুক্তির ৪৫ বছর পূর্তি উপলক্ষে তাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়।
আগামী ২ জুন বিকালে কলকাতার নজরুল মঞ্চে ববিতার হাতে তুলে দেওয়া হবে ‘১৭তম টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর আজীবন সম্মাননা। বিষয়টি জানিয়েছে এই আয়োজনের সঙ্গে যুক্ত বাংলাদেশের ভার্সেটাইল মিডিয়া।
বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ববিতাকে এই সম্মান জানানোর সিদ্ধান্ত নেয় আয়োজন কর্তৃপক্ষ।
(এসএএম/ ২১ মে ২০১৮)



