ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে ২০১৮ বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, বিদেশি পরিচালক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ড. আরিফ সুলেমান, অন্যান্য পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২৪ মে ২০১৮)



