ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার ইফতার ও দোয়া মাহফিল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২৩ মে ২০১৮, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. শহীদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গভবন স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. মাসউদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও তাহের আহমদ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও শাখার গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২৭ মে ২০১৮)



