ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সেন্ট্রাল জোন, সাউথ জোন ও ঢাকাস্থ কর্পোরেট শাখাসমূহের প্রবাসী গ্রাহক সমাবেশ ২৬ মে ২০১৮ শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্টাল জোনপ্রধান মো. শফিকুর রহমান-এর এর সভাপতিত্বে সমাবেশে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ইয়ানুর রহমান, মোহাম্মদ উল্লাহ্ ও কে এম মুনিরুল আলম আল মামুনসহ প্রধান কার্যালয়, জোন অফিস ও কর্পোরেট শাখাগুলোর উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২৭ মে ২০১৮)



