বিজিএমইএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে এ ইফতার অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি এ কে আজাদ, আব্দুস সালাম মুর্শেদী, মাকিন রাষ্ট্রদূত ব্লুম বার্নিকাটসহ বিভিন্ন দেশের কূটনৈতিক, পোশাক কারখানার মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

ইফতারের পূর্ব মুহূর্তে পোশাক শিল্পে নিহত সব শ্রমিকের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও মানুষের কল্যাণে দোয়া করা হয়।

(এসএএম/ ৩১ মে ২০১৮)


Comment As:

Comment (0)