বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়া

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. ইস্কান্দার মিয়া।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগের আদেশে তার এ পদোন্নতির কথা জানানো হয়।

ইস্কান্দার মিয়া ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। যোগদানের পর তাকে প্রেসনে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডে পাঠানো হয়। এরপর তিনি কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন, বৈদেশিক মুদ্রানীতি, ব্যাংকিং প্রবিধি ও নীতি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিস, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন, পেমেন্ট সিস্টেম ও গভর্নর সচিবালয়ে দায়িত্ব পালন করেন।

২০১২ সালে তিনি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান। ওই বছরের অক্টোবরে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতির পর তাকে বৈদেশিক মুদ্রা পরিদর্শক বিভাগের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নিয়ে তিনি বেসরকারি খাতে বিদেশি ঋণের অপব্যবহার ঠেকানো ও রফতানিতে মিথ্যা তথ্য সরকারি নগদ সহায়তার অপব্যবহারসহ বৈদেশিক মুদ্রা বাণিজ্যে বিভিন্ন অনিয়ম প্রতিরোধে পরিদর্শন কার্যত্রক্রম জোরদার করেন।

(এসএএম/ ০২ জুন ২০১৮)


Comment As:

Comment (0)