এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় ও ইফতার মাহফিল

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে বিদেশী এক্সচেঞ্জ হাউসের স্থানীয় প্রতিনিধিদের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন ২০১৮ রবিবার রাজধানীর একটি হোটেলে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর সকল ডিভিশন প্রধান, নির্বাহী ও ১৯ টি এক্সচেঞ্জ হাউসের কান্ট্রি হেড এবং অন্যান্য কর্মকর্তারা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৪ জুন ২০১৮)


Comment As:

Comment (0)