আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজম জে চৌধুরী বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৪৭৯তম সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। যা চলতি মাসের ১ জুন থেকে কার্যকর হয়েছে।

আজম জে চৌধুরী বাংলাদেশের একজন বরেণ্য শিল্পপতি এবং উদ্যোক্তা। তিনি ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী। একই সঙ্গে তিনি কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেডেরও চেয়ারম্যান।

আজম জে চৌধুরী এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশে এক্সন মবিল কর্পোরেশন এর অধিভুক্ত। তিনি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক, এটি বাংলাদেশের এলপিজি খাতে বৃহত্তম অপারেটর। তিনি ওমেরা সিলিন্ডার লি: এবং ওমেরা ফুয়েল লি: এরও পরিচালক।

আজম জে চৌধুরী বাংলাদেশ এনার্জি কোম্পানিজ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এলপিজি অপারেটরস্ অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এর প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের পরিচালক। আজম চৌধুরী ২০১২ সাল হতে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট।

তিনি বর্তমানে কুর্মিটোলা গলফ ক্লাবের অডিট ও ফাইন্যান্স কমিটিরও চেয়ারম্যান। এছাড়াও (২০০১-২০০৫) পর্যন্ত তিনি গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

তার ব্যবসায়িক এবং সামাজিক সুখ্যাতির কারণে হাঙ্গেরীয় সরকার তাকে বাংলাদেশে অনারারী কনসাল অব হাঙ্গেরী নিযুক্ত করেছে।

(এসএএম/ ০৫ জুন ২০১৮)


Comment As:

Comment (0)