কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা পাচ্ছে টেক্সটাইল শিল্প

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে টেক্সটাইল শিল্পের কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, শতভাগ রপ্তানিমুখী শিল্পকে প্রণোদনাসহ শুল্ক-কর সুবিধা প্রদানের লক্ষ্যে ইতোপূর্বে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

বাজেট পেশকালে তিনি উক্ত সুবিধা আরও সম্প্রসারণের লক্ষ্যে টেক্সটাইল শিল্পের কাঁচামাল Flax fibre ও Flax tow and waste এর শুল্ক মওকুফের প্রস্তাব করেন।

(এসএএম/ ০৭ জুন ২০১৮)


Comment As:

Comment (0)