ঈদে ইউএস-বাংলার আকর্ষণীয় মূল্যহ্রাস ঘোষণা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঈদ উপলক্ষে আকাশযাত্রার ভাড়ায় আকর্ষণীয় মূল্যহ্রাস ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। ঈদের আগে ৭ জুন থেকে সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য সর্বনিম্ন ভাড়া ১৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এই সুযোগ ঈদ পরবর্তী ১৫ জুন পর্যন্ত নির্ধারিত থাকবে।

আগামী ৭ জুন থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়াও শিডিউল অনুযায়ী প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট ও রাজশাহীতে ১টি এবং বরিশালে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে কর্তৃপক্ষ।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

(এসএএম/ ০৯ জুন ২০১৮)


Comment As:

Comment (0)