ট্যালিন ই-গভর্নেন্স সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এস্তোনিয়ার ট্যালিনে অনুষ্ঠিত ‘ট্যালিন ই-গভর্নেন্স সম্মেলন-২০১৮’তে অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের পক্ষে এই সম্মেলনে অংশ নেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আমরা কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিত।
দুই দিনের এই বিশ্ব সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকারী নীতি নির্ধারক এবং ই-গভর্নেন্স নীতিমালার পরিকল্পক ও বাস্তবায়নকারী নেতৃবৃন্দ। পাশাপাশি আরো অংশ নিয়েছে তথ্যপ্রযুক্তি ও অ্যাপলিকেশনের মাধ্যমে স্বচ্ছ ও কার্যকর ই-গভর্নেন্স-ব্যবস্থা গড়ে তুলতে সহায়তাকারী বেশকিছু পৃষ্ঠপোষকসংস্থা।
উল্লেখ্য, সৈয়দ ফরহাদ আহমেদ এস্তোনিয়ায় বাংলাদেশের একজন সম্মানিত বাণিজ্যদূত। বাংলাদেশের ডিজিটাল অভিসৃতি ও অগ্রগতিতে সৈয়দ ফরহাদ আহমেদের অক্লান্ত পরিশ্রমলব্ধ অবদান ও পথিকৃত রয়েছে।
(এসএএম/ ১০ জুন ২০১৮)



