বিয়ে করলেন ডিপজল কন্যা ওজিলা
বিনিয়োগবার্তা ডেস্ক: চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে হলো। পাত্রের নাম অর্পণ। পেশায় একজন ব্যবসায়ী। জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ঘরোয়াভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
ডিপজল এক বার্তায়, তার কন্যার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘ওলিজা আমার খুব আদরের মেয়ে। বিবাহিত জীবনে সে যেন সুখী হয়, তার জন্য সবাই দোয়া করবেন।’
ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ নিয়েও পড়াশোনা করেছেন ডিপজলকন্যা।হলুদে অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ওলিজা‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
পরিচালনার সঙ্গেও যুক্ত ওলিজা। গত বছর বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর ছবির শুটিং শুরু করেছিলেন তিনি।
(এমআইআর/ ২১ জুন ২০১৮)



