পিআইবিতে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত “তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলের পিআইবি সেমিনার রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর এই কর্মশালায় সভাপতিত্ব করেন।
তথ্য কমিশনের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল হাকিম তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষন দেন।
প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিবজা)র ৪০ জন সদস্য এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
(এসএএম/ ২৬ জুন ২০১৮)



