বিআইপিডিতে ‘বীমা খাতের মান উন্নয়ন’ বিষয়ক সেমিনার বৃহস্পতিবার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের বীমাখাতের মান কিভাবে উন্নয়ন করা যায়-এ বিষয়ে একটি সেমিনার আয়োজন করেছে বাংলাদেশে ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।
আগামী ২৮ জুন, ২০১৮ বৃহস্পতিবার বেলা ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাজধানীর সিরডাপ, চামেলীবাগ হাউস এ অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মো আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে মোজাফ্ফর আহমেদ, এফসিএমএ, এফসিএ, নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম মনিরুল। এতে সভাপতিত্ব করবেন বিআইপিডির চেয়ারম্যান এম এ খালেক।
সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা রাখবেন ইংল্যান্ডের আসফেরিকা কনসালটিং এর ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কনসালটেন্ট গ্রাহাম ওয়েদারলী, ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়া (আইআইআই)’র কলেজ অব ইন্ডিয়া ইন্স্যুরেন্স এর প্রিন্সিপাল প্রদীপ সরকার, এসিসট্যান্ট প্রফেসর অর্চনা ভাজ ও মেটলাইফের বাংলাদেশের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোঃ জাফর সাদেক চৌধুরী।
সেমিনারে প্যানেল ডিসকাশনে অংশ নিবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমদ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের এডভাইজর আখতার আহমেদ, প্রগতি লাইফের সিইও মোঃ জালালুর আজিম ও জনাব মোঃ কুদ্দুস খান, সাবেক সদস্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। মডারেটরের বক্তব্য রাখবেন বাংলাদেশে ব্যাংকের প্রাক্তন ডেপুটি গর্ভনর ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, এ্যাকচুয়ারী।
(এসএএম/ ২৭ জুন ২০১৮)



