গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২ জন এবং আহত ৩০ জন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সোমা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী আগমনী পরিবহনের বাস দুইটি ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কালিতলা বালুয়া বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত ও আহত হন ৩০জন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
(কেএইচকে / ০৯ জুলাই ২০১৮)



