কুড়িগ্রামে ব্যাংক বন্ধ থাকবে ২৫ জুলাই
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী বুধবার (২৫ জুলাই) কুড়িগ্রামে বন্ধ থাকবে সব ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে।
দশম জাতীয় সংসদের শূন্য হওয়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় এই আদেশ কার্যকর হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপরিভিশন এ সংক্রন্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত (উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন ব্যতীত ) সব অফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
(কেএইচকে / ১৯ জুলাই ২০১৮)



