ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০ জুলাই ২০১৮ শুক্রবার ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল জব্বার ও মোঃ কায়ছার আলী। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনিসিংহ জোনপ্রধান ড. মুহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ময়মনিসিংহ জোনের ১৯টি শাখার শাখা প্রধান সহ কর্মকর্তাবৃন্দ ও জোনাল আফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২১ জুলাই ২০১৮)



