তৈরি পোশাকশিল্পে নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক প্রচার কার্যক্রম শুরু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পোশাকশিল্পের জন্য পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত একটি সচেতনতামূলক ক্যাম্পেইন বা প্রচার কার্যক্রম শুরু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

‘নিরাপদ কর্মপরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা দিচ্ছ কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য।

কার্যক্রমটির উদ্বোধন অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) গোলাম মাইনউদ্দিন, ডিআইএফইর মহাপরিদর্শক মো. শামসুজ্জামান ভূঁইয়া, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব কুতুবুদ্দিন আহমেদ, এনসিসিডব্লউইর সদস্যসচিব চৌধুরী আশিকুল আলম ও অভিনেতা মোশারফ করিম উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০১ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)