ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল জোনের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের সম্মেলন গত শনিবার জোন অফিসে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-এর মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওবায়দুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আযাদ।

ব্যাংকের বরিশাল জোনপ্রধান মো. আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট মো. সরোয়ার হোসাইন।

(এসএএম/ ২৫ জুলাই ২০১৮)


Comment As:

Comment (0)